জাকির হোসেন আজাদী: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সহ-সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এ্যাড. রাশেদুল হক খোকন। তিনি আইন পেশার সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কাজের সাথে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন।
এ্যাড খোকন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন কালীন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আইন ছাত্র পরিষদের কর্মী ছিলেন,আইন ছাত্র পরিষদের সংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন এবং যুব আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার কোষাধাক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং RULAA এর কার্যকরী কমিটির সদস্য।
আসন্ন সুপ্রিমকার্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নিবাচনে সহ-সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ হতে নির্বাচিত হলে আইনজীবীদের পাশে থাকবেন ও সার্থ সংশ্লিষ্ট সকল কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন নির্বাচনে তিনি আইনজীবীদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।






