বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি

ইউক্রেনের বাংকারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৮১ সময় দেখুন
ইউক্রেনের বাংকারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র


ইউক্রেনের বাংকারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র

নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাঙ্কারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র৷ যুদ্ধের কারণে তারা সেখান থেকে বের হতে পারছেন না৷ ডয়চে ভেলে

আটকে পড়া দুই ছাত্রের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান৷ এক মাস আগে তারা ইউক্রেনে আসেন স্টুডেন্ট ভিসায়৷ সম্প্রতি ইউক্রেনের যে কয়টি শহরে রাশিয়া আক্রমণ করে, তার একটি মারিউপোল৷ এটি আজোভ সাগরের উপকূলীয় শহর৷

দোলনের ভগ্নিপতি পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিন জানান, গত শনিবারের পর থেকে দোলনের আর কোন খোঁজ পাচ্ছেন না তিনি৷ ‘‘গত শনিবার শেষ কথা হয়েছে৷ সে সময় পাঁচ ঘণ্টার ‘হিউম্যান করিডর’ দেয়া হয়েছিল৷ তখন দোলন ও মেহেদিসহ ৪০ জন সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিল৷ কিন্তু মাঝপথে ইউক্রেনের সেনারা তাদের গাড়ি ঘুরিয়ে দেয়৷ কারণ তখন রাশিয়া সেখানে বোমাবর্ষণ করছিল৷ আমরাও ফোনে বোমাবর্ষণের আওয়াজ পেয়েছি,” বলেন তিনি৷

এরপর মারিউপোলে একটি বাঙ্কারে আশ্রয় নেন দোলন ও মেহেদিসহ অন্যরা৷ সেখানে পোঁছে ভগ্নিপতিকে ভয়েস মেসেজ পাঠান দোলন৷

‘‘এরপর থেকে আর কোন যোগাযোগ নেই৷ ফোনে পাওয়া যাচ্ছে না৷ তারা খুবই অমানবিক অবস্থায় সেখানে আছে৷ বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই,” বলেন তুহিন৷

এ বিষয়ে যোগাযোগ করা হলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, সুমি থেকে এরই মধ্যে নয়জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে৷ এই দুই বাংলাদেশিকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে৷

‘‘সমস্যা হলো, ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না গত পাঁচ-ছয়দিন ধরে৷ সুমিতে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ছিল৷ তাই উদ্ধার করা সহজ হয়েছে৷ তবে এই দুই বাংলাদেশিকে তাদের ‘লোকেশন’ ধরে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ আমরা অপেক্ষা করছি হিউম্যান করিডরের জন্য,” ডয়চে ভেলেকে টেলিফোনে বলেন রাষ্ট্রদূত৷

সরকারি পর্যায়ে আগেই যোগাযোগ করা হয়েছে জানিয়ে সুলতানা লায়লা হোসেন বলেন, আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে এখন তাদের উদ্ধারের চেষ্টা চলছে৷ ‘‘রেডক্রসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে,” বলেন তিনি৷

এদিকে, দোলন ও মেহেদির পরিবারের পক্ষ থেকে দুই বাংলাদেশিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom