রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ইভ্যালিতে নতুন করে চালু হয়েছে বিকাশ পেমেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭৪ সময় দেখুন
ইভ্যালিতে নতুন করে চালু হয়েছে বিকাশ পেমেন্ট


ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট চালু করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এ ছাড়া ইউসিবি ব্যাংকের উপায়, এসএসএল কমার্স এবং ভিসা মাস্টার কার্ডেও ইভ্যালির পেমেন্ট করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল তার ফেসবুকেও এমন তথ্য জানান।

মোহাম্মদ রাসেল জানান, এখন থেকে বিকাশ মাধ্যমে ইভ্যালির পেমেন্ট করতে পারবেন গ্রাহক। এ ছাড়া নগদ, উপায়, ভিসা মাস্টার কার্ড এবং এসএসএল কমার্জের পেমেন্ট চালু আছে। শিগগিরই সবকিছু পুনরুদ্ধার করতে পারব।

বিষয়টি নিশ্চিত করে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বাংলাদেশ ব্যাংক ই-কমার্সের পেমেন্ট বিষয়ক যে নীতিমালা দিয়েছে, সেই অনুযায়ী বিকাশের পেমেন্ট গেটওয়ে চালু হয়েছে। ১৭ আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর