বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

ইভ্যালির সাথে বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৯৪ সময় দেখুন
ইভ্যালির সাথে বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সভা


ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এর সাথে বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বেকমা) এর এক ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় ইভ্যালির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ রাসেল এবং ভাইস প্রেসিডেন্ট মাহাদি চৌধুরী। বেকমা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহ্ এমদাদ উল্লাহ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সভায় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির কাছে কয়েকটি দাবি জানায় বেকমা। দাবির প্রেক্ষিতে উভয়পক্ষ বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়। এগুলো হল- সেলারদের পেমেন্ট সেন্ট্রাল উইং থেকে প্রদান করা হবে, টি টেন ক্যাম্পেইনের পেমেন্ট ১৫ দিনের মধ্যে দেয়া হবে এবং পূর্বের সাইক্লোন অফারের পেমেন্ট আংশিকভাবে প্রদান করা হবে। এছাড়াও উভয় পক্ষের ব্যবসার সুবিধার জন্য বেকমা এর ইস্যুগুলো দেখভাল করার জন্য আলাদা একটি টিম নিযুক্ত করেন ইভালি সিইও মোহাম্মদ রাসেল।

সভাশেষে মোহাম্মদ রাসেল ইভালির টি থ্রি, টি সেভেন এবং টি টেন ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য দিক-নির্দেশনা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিইসিএমএ) মূলত এসএমই সেলারদের সংগঠন। যাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মার্কেটপ্লেসে সেলার হিসেবে অংশগ্রহণ করা এবং সেলারদের বিভিন্ন সমস্যার সমাধান করা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর