বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের রিমান্ডে মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের রিমান্ডে মানতে হবে যেসব নির্দেশনা


ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

তবে আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে যেকোনো তিনদিন আসামিদের রিমান্ড হবে, রিমান্ডের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে এবং রাসেলের স্ত্রী অর্থাৎ শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদের সময় নারী পুলিশের উপস্থিতি থাকতে হবে।

আদালতে, আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর