বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরানে একদিনে ১২ বেলুচ বন্দির ফাঁসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
ইরানে একদিনে ১২ বেলুচ বন্দির ফাঁসি


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পূর্বের একটি কারাগারে ১২ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। খবর এনডিটিভি।

নরওয়ে-ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা (আইএইচআর) জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছে সিস্তান-বেলুচেস্তান প্রদেশের জাহেদানের প্রধান কারাগারে গত সোমবার সকালে তাদের ফাঁসি দেওয়া হয়। এর মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বা হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা বেলুচ অঞ্চলের জাতিগতভাবে সংখ্যালঘু। তারা ইরানে প্রভাবশালী শিয়া মতবাদের পরিবর্তে ইসলামের সুন্নি ধারাকে মেনে চলত বলে সংস্থাটি জানিয়েছে।

ফাঁসি দেওয়া ১২ জনের মধ্যে ছয়জনকে মাদক সংক্রান্ত অভিযোগে এবং অপর ছয়জনকে হত্যার দায়ে এই সাজা দেওয়া হয়েছে। তাদের ফাঁসি দেওয়ার খবর দেশটির কোনো সংবাদমাধ্যমে প্রকাশ পায়নি। এমনি কি ইরানের কর্মকর্তারাও তা নিশ্চিত করেছেন না বলে জানিয়েছে আইএইচআর।

ইরানের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। বিশেষ করে উত্তর-পশ্চিমে কুর্দি, দক্ষিণ-পশ্চিমে আরব এবং দক্ষিণ-পূর্বে বেলুচরা এর শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর