শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী

কুতুবদিয়া প্রতিনিধি,কক্সবাজার।
২৯ এপ্রিল
উপকূলীয় জনগণকে রক্ষায় সবুজ বেষ্টনী সৃষ্টি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন সেল্টার স্থাপনসহ সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
তিনি বলেন, প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করেই উপকূল অঞ্চলের মানুষকে বেঁচে থাকতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা ও প্লাবনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পরিচিত। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ, যা কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও হাতিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯১ সালের ওই দুর্যোগের সময় তৎকালীন সরকার, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিল।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।
উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
সংগঠনের সাধারণ সম্পাদক আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ড. মোঃ সানা উল্লাহ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং সাবেক জেলা যুগ্ম-জজ ড. সাজ্জাদ হোসাইন।
এছাড়া স্মরণসভায় বক্তব্য রাখেন কুতুব শরীফ দরবারের শাহ আকতারুল হক আল-কুতুবী, সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, শাহাবুদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর সালামত উল্লাহ বাবুল, খোরশেদ আলমসহ অন্যান্য বক্তারা।
সেমিনার শেষে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom