শেয়ার বাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফামাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত তৃত্বীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৮ জুন ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তৃত্বীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।
সূত্র মতে, তৃত্বীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। যা আগের বছর (জানুয়ারি’২০-মার্চ’২০) ছিল ২০ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃত্বীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ১৭ টাকা ৯৭ পয়সা, যা গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরে ছিল ১৭ টাকা ৮৫ পয়সা। এছাড়াও জুলাই’২০-মার্চ’২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৪৩ পয়সা। যা আগের বছর জুলাই ২০১৯- মার্চ ২০২০ হিসাব বছরে ছিল ২ টাকা ২০ পয়সা।
সূত্র থেকে আরও জানাযায়, ৩১ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত আয় (ইপিএস) হয়েছিল ৩২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ২২ পয়সা। জুন ২০২০ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৮৫ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ১৯ টাকা ২৯ পয়সা।
এদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের তিন হিসাব বছরেও পর্যায়ক্রমে ২০১৮ সালে ১৫ শতাংশ, ২০১৭ সালে ২০ শাতংশ, ২০১৬ সালে ২০ শতাংশ লভ্যাংশ পেয়েছিল কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ শত কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ শত ১৫ কোটি ২০ লক্ষ টাকা। কোম্পানিটির সঞ্চিত মূলধন ৯০ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩০.২৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৫১ শতাংশ এবং বাকী ৩৫.২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৮ টাকা ৪ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ৭ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ২২ টাকা ৭ পয়সা এবং সর্বনিম্ন ছিল ১৪ টাকা ৩ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।