নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) একদিনের জন্য হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচার কাজ পরিচালানা করতে ৩৮ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকাল সাড়ে দশটা থেকে বিকাল সোয়া চারটা পর্যন্ত এসব বেঞ্চে মামলা পরিচালনা করা হবে।
বুধবার (১৪ জুলাই) প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরকে শুধু আগামী ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।
আদেশে আরও বলা হয়, ভার্চ্যুয়াল উপস্থিতিতে এসব বেঞ্চে অতি জরুরি কিছু আবেদন শুনানি করা হবে। ইতোমধ্যে ৩৮টি বেঞ্চের নামও প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার কোর্ট খুললেও শুক্র ও শনিবার থাকছে সরকারি ছুটি। এরপর ১৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সুপ্রিমকোর্ট অবকালীন ছুটি থাকবে। সে সময় হাইকোর্ট বিভাগে মাত্র চারটি বেঞ্চ খোলা রাখা হবে।






