মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

এক ঘন্টার বেশি গেম খেলতে পারবে না চীনের শিশুরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
এক ঘন্টার বেশি গেম খেলতে পারবে না চীনের শিশুরা


শিশু-কিশোরদের ওপর থেকে আসক্তি কাটাতে অনলাইন গেম খেলার সময় আরও কমিয়ে আনলো চীন। এখন থেকে ১৮ বছরের কম বয়সীরা কেবল শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে মাত্র এক ঘণ্টা অনলাইন গেম খেলতে পারবেন, সেটিও নির্দিষ্ট একটি সময়ে।

রাষ্ট্র পরিচালিত চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জাতীয় প্রেস এবং পাবলিকেশন প্রশাসন বলেছে, শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনলাইন গেম খেলার সুযোগ পাবেন ১৮ বছরের কম বয়সীরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গেমিং সংস্থাগুলোকে এই সময়ে শিশুদের বাইরে খেলতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চীনের রাষ্ট্রীয় একটি মিডিয়া আউটলেট অনলাইন গেমকে আফিমের নেশার সঙ্গে তুলনা করেছ।

পূর্বের নিয়ম অনুযায়ী, এতদিন চীনের শিশু-কিশোররা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত। এবার সেই সময় আরও কমে আসলো।

সূত্রঃ বিবিসি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর