রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৫৮ সময় দেখুন
কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলায় ক্ষুদ্রঅর্থায়ন খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা Microcredit Regulatory Authority (এমআরএ)-এর উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর এইচআরডিসি মিলনায়তনে এ গণশুনানি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

গণশুনানি আয়োজনে সহযোগিতা করে Young Power in Social Action (ইপসা) এবং COAST Foundation। এ সময় উভয় প্রতিষ্ঠানের মোট ৬০ জন ক্ষুদ্রঋণ গ্রাহক অংশগ্রহণ করেন।

গণশুনানিতে অংশগ্রহণকারী গ্রাহকরা ক্ষুদ্রঋণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ঋণের সার্ভিস চার্জ বা সেবামূল্য হ্রাস, সাপ্তাহিক ঋণের গ্রেস পিরিয়ড বৃদ্ধি, মূল ঋণের সাথে সহায়ক ঋণের সুযোগ সৃষ্টি, ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, গ্রাহকের চাহিদাভিত্তিক ঋণ প্রদান, উপকূলীয় লবণাক্ত এলাকায় নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং অসহায় বা ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য অনুদান সহায়তা নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঋণের সার্ভিস চার্জ বা সেবামূল্য হ্রাসের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ক্ষুদ্রঋণ গ্রাহকদের নিজেদের নামে গৃহীত ঋণ উৎপাদনশীল ও আয়বর্ধনমূলক কাজে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি।

গণশুনানি সঞ্চালনা করেন এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। এসময় এমআরএ’র যুগ্ম পরিচালক রণজিত কুমার সরকার ও নাজনীন সুলতানা, উপ-পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, সহকারী পরিচালক মোঃ হাসান এবং রোকসানা আক্তার লিজা উপস্থিত ছিলেন।

এছাড়াও COAST Foundation-এর নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী ও সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং Young Power in Social Action-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোর্শেদ চৌধুরী, উপ-পরিচালক ও কক্সবাজার রিজিওনাল প্রধান মোহাম্মদ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণশুনানির মাধ্যমে ক্ষুদ্রঋণ গ্রাহকদের মতামত ও প্রত্যাশা সরাসরি নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা ভবিষ্যতে ক্ষুদ্রঅর্থায়ন খাতকে আরও গ্রাহকবান্ধব ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর