কক্সবাজার, ২৯ জুন ২০২৫ — কক্সবাজার সদর উপজেলায় বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো বিশ্ব জলবায়ু পরিবর্তন দিবস। কর্মসূচির আয়োজন করে ইপসা-উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রকল্পের স্বেচ্ছাসেবক দল, স্থানীয় সংগঠনের সদস্যবৃন্দ ও পরিবেশ সচেতন তরুণরা। এই উদ্যোগের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশগত স্থিতিশীলতা গড়ে তোলা।
প্রকল্প সময়নয়কারী জয়নাল আবেদীন বলেন,
“বৃক্ষরোপণ একটি সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপ যা জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে, বিশেষ করে নারী ও যুবসমাজকে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত করতে চাই।”
অনুষ্ঠানে অংশ নেওয়া দুই স্বেচ্ছাসেবক খাদিজাতুল কোবরা ও তাহমিদুল হাসান মুরাদ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
খাদিজাতুল কোবরা বলেন,
“এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি উপলব্ধি করেছি, আজ আমরা যে গাছটি রোপণ করছি, তা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।”
তাহমিদুল হাসান মুরাদ বলেন,
“একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি গর্বিত যে আমি এমন একটি প্রকল্পের অংশ, যা আমাদের শুধু জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করে না, বরং সমাধানে সরাসরি যুক্ত করে।”
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।