মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্যাটাগরির অবনতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী রবিবার (১০ আগস্ট) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৫ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ৬ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর