বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ ডেস্ক:: দেশে করোনা ভাইরাস দিন দিন মহামারি আকার ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে সমানতালে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ২৭১ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

বুধবার (২৮ জুলাই) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৩০ জন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর