বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

করোনায় খুলনা বিভাগে আরও ৪১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
করোনায় খুলনা বিভাগে আরও ৪১ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ ডেস্ক:: খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, যশোরে চার, নড়াইলে দুই, মাগুরায় দুই, ঝিনাইদহে পাঁচ, কুষ্টিয়ায় নয়, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে তিনজন।

এর আগে বুধবার বিভাগে ৩১ জনের মৃত্যু ও ৮৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৮০ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর