শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত ‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News

কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও জনবান্ধব করতে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সজীব কান্তি রুদ্র। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বাবুল আরফাতের সঞ্চালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নভিত্তিক গ্রাম আদালতের গত এক বছরের কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, বিচারসেবা প্রদান প্রক্রিয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপজেলা কো-অর্ডিনেটর বাবুল আরফাত গ্রাম আদালতের নথিপত্র সংরক্ষণ, রেজিস্টার হালনাগাদ, তথ্য ব্যবস্থাপনা এবং চলমান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে অন্তত পাঁচটি মামলা গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, গ্রাম আদালতকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে জনগণকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে আরও সচেতন করতে হবে।

সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা মাঠপর্যায়ে মামলা গ্রহণে বিভিন্ন প্রতিবন্ধকতা, জনসচেতনতার অভাব, পক্ষগুলোর অনীহা এবং প্রশাসনিক সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত তদারকি জোরদারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে জনগণের জন্য সহজলভ্য ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,শিকলবাহা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গ্রাম আদালত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom