বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

কর্ণফুলী নদী থেকে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ, জরিমানা ২ লক্ষ ৪৫ হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬০ সময় দেখুন
কর্ণফুলী নদী থেকে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ, জরিমানা ২ লক্ষ ৪৫ হাজার

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নিরাপদ নৌ- চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২০ মে) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলি নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ৯ টি অননুমোদিত বাল্কহেড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা ও সমুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গত ১১ মে ২০২৬ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অভ্যন্তরীণ নৌ-রুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ হতে মালামাল পরিবহন কাজে নিয়োজিত অভ্যন্তরীণ কোস্টার/লাইটার/ট্যাংকারসমূহের নিরাপদে চলাচলের জন্য বহিঃনোঙ্গরসহ চট্টগ্রাম কর্ণফুলি চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়।

পরবর্তীতে, চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে বাল্কহেডের মালিক পক্ষ থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং মুচলেকা নিয়ে বাল্কহেডসহ ক্রুদের ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom