সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১০ সময় দেখুন
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (০৫ মে) সকালে মৌচাক স্কাউট রোড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সকাল ১১ টায় আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে মৌচাক স্কাউট রোডের সামনে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান নিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। আন্দোলনের কারণে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “এখানে দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

###
তারিখঃ০৫/০৫/২০২৬ ইং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom