মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কালিয়াকৈর থেকে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
কালিয়াকৈর থেকে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গেল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সােনাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার শ্রীপুর গ্রামের আমাজাদ মিয়ার ছেলে হারুন অর রশিদ (২৮), ও একই গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে শিপন (৩২)।

র‍্যাব -১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাইনুল ইসলাম জানান, গতকাল উপজেলার সোনাতলী এলাকা থেকে এক কিশোরীকে তার বাসার সামনের রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে একটি তুলার গোডাউনে নিয়ে একাধিকবার ধর্ষণ করে । স্থানীয়রা কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন দেন। এতে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরীর বোন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষাপটে তাদেরকে গ্রেপ্তার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর