শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে বৈশাখী অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিল রাবির হল সংসদ 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
কালিয়াকৈর  পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৪ নং জন প্রতিনিধি মোঃমিজানুর রহমান “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মোঃ মিজানুর রহমান অল্প সময়েই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার লক্ষ্য ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ডে রূপান্তর করা।

নির্বাচনী অঙ্গীকারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মো:মিজানুর রহমান বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে মো:মিজানুর রহমান নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom