বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

কালিয়াকৈর মেদী আশুলিয়া বড়পুকুরপাড়ে টিকিটের মাধ্যমে বরশি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৬ সময় দেখুন
কালিয়াকৈর  মেদী আশুলিয়া বড়পুকুরপাড়ে টিকিটের মাধ্যমে বরশি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শুরু

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী-আশুলিয়া এলাকার বড় পুকুরপাড়ে টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পাশের উপজেলা থেকে আসা শতাধিক মাছ শিকারি অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুকুরপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিজনকে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করতে হয়েছে। প্রতিযোগিতার জন্য পুকুরে আগে থেকেই রুই, কাতলা, মৃগেল ও কার্পজাতীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
সকাল থেকেই প্রতিযোগীরা নিজ নিজ অবস্থান নিয়ে বড়শি ফেলেন পানিতে। কেউ কেউ বড় মাছ শিকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মাছ ধরতে আসা প্রতিযোগী সবুজ মিয়া বলেন, “এ ধরনের আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনছে। বন্ধুদের সঙ্গে এসে মাছ ধরতে অনেক ভালো লাগছে।

আরেক প্রতিযোগী ফয়সাল আহমেদ বলেন, “সকাল থেকেই চেষ্টা করছি বড় মাছ ধরার জন্য। পরিবার নিয়েও এখানে এসেছি, বেশ আনন্দ লাগছে।”

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক জানান, “আগে গ্রামে এমন আয়োজন বেশি হতো, এখন কমে গেছে। এই প্রতিযোগিতার কারণে এলাকার মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছে।”

এলাকাবাসী আজিজ দাবি, এমন আয়োজন তরুণদের মোবাইল ও অনলাইন আসক্তি কমিয়ে গ্রামীণ বিনোদনের দিকে আগ্রহ বাড়াবে।

আয়োজক কমিটির সদস্য খালেক জানান, প্রতিযোগিতা শেষে সবচেয়ে বেশি ও বড় মাছ শিকারকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম কাজ করছে বলেও জানান তারা।

কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি ধরে রাখতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে। তবে মাছের প্রজনন মৌসুম ও সরকারি নিয়ম মেনে আয়োজন পরিচালনা করা জরুরি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে বিনোদনের পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি করে।”

###

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom