বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের মৃত্যুদন্ড কার্যকর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৯৩ সময় দেখুন
কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের মৃত্যুদন্ড কার্যকর – Corporate Sangbad



গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭)এর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় কারা কর্তৃপক্ষ ওই জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করে।

এসময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের প্রতিনিধি ও পনিরের স্বজনরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭) জেএমবি সদস্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধা কানাই করস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী ও শতদল কার্যালয়ে বোমা হামলার মামলায় আসাদুজ্জামান চৌধুী পনিরকে মৃত্যুদন্ড দেন আদালত । ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং আহত হয় অন্তত ৪০ জন। এ ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। এর মধ্যে নেত্রকোনা থানায় মামলা নং- ০৮(১২)২০০৫ ধারা-১২০ বি/৩০২/৩৪/১০৯, ঢাকা দ্রুত টাইবুনাল আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন। আদালতের আদেশে আইনি প্রক্রিয়া শেষে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদকে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এছাড়াও তার বিরুদ্ধে ২০০৫ সালে নেত্রকোনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় ২০ বছরের কারাদণ্ড, কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় একটিতে ১০ বছর অন্যটিতে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ফাঁসি কার্যকর হয় জল্লাদ শাহজাহানের হাতে। মৃত্যু নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার আশিফ রহমান ইভান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হলে রাত সাড়ে ১২টা দিয়ে লাশবাহী এম্বোলেন্স ময়মনসিংহে উদ্দেশ্যে রওয়ানা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর