শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার দাবিতে মানববন্ধন


ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমকে আইনি কাঠামোর মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে বিতর্কিত এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্ল্যাটফর্ম “কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশন”।

বুধবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে তারা কিউকমের পেমেন্ট গেটওয়ে বা পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান (পিএসও) ফস্টার পেমেন্টকে বাংলাদেশ ব্যাংকের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার অনুমতি দেওয়া, ফস্টারে কিউকম গ্রাহকদের আটকানো টাকা ৭ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া এবং ফস্টারের সিস্টেম অটোমেশন করার দাবি জানায়।

কাস্টমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলামিন আহমেদ বলেন, “অন্যান্য ই-কমার্স ডাউনের দিকে যাওয়ার ফলে আমরা অনলাইনগুলোতে অর্ডার করছিলাম না। পরে জুন মাসে সরকারি নীতিমালা এলো। সেখানে বলা হলো, আপনাদের টাকা আগে গেটওয়ে সিস্টেমের কাছে যাবে। সেই ভরসায় আমরা পরে অনলাইনে অর্ডার করি। কিন্তু অর্ডার করার পরেও আমরা পন্য পাইনি। গেটওয়ে সিস্টেমের কথা ছিল, পণ্য না পেলে ১০ কার্য দিবসের মধ্যে গ্রাহককে টাকা ফেরত দেবে।

আমরা রিফান্ড ফর্ম ফিলাপ করার পরে ফস্টার আমাদের টাকা ধীরে ধীরে রিফান্ড করছিল। কিন্তু ওই সময়ে বাংলাদেশ ব্যাংক বা ই-ক্যাব তাদের কেন ফ্রিজ করে দিল, তা আমাদের জানা নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলি, আমাদের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর