শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কুতুবদিয়ায় পরিবেশবাদী সংগঠন ধরা’র দিনব্যাপি পরিবেশ বিষয়ক কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
কুতুবদিয়ায় পরিবেশবাদী সংগঠন ধরা’র দিনব্যাপি পরিবেশ বিষয়ক কর্মসূচি পালন

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া।

কক্সবাজারের কুতুবদিয়ায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতামূলক দিনব্যাপি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১০ টায় উপজেলার কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ দূষণ, সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১ টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভশীল শীর্ষক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
দুপর দেড়টায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান রাসেলের সঞ্চালনায় সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল ইসলাম, বিশেষ অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক হায়দার সোহেল।
এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে কুতুবদিয়া দ্বীপবাসীকে বাঁচাতে হবে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের বৃক্ষরোপন কর্মসূচি জোরদার করতে হবে। আগামী প্রজন্মের বাসযোগ্য বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কাজে আরো সক্রিয় থাকতে হবে। বক্তারা আরো বলেন, পরিবেশবাদী সংগঠন ধারা’র উদ্যোগে পরিবেশ বিষয়ক ইভেন্ট ভিত্তিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি পরিবেশ সুরক্ষায় অনুপ্রাণিত করব�

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর