মগনামা এবং বড়ঘোপ জেটি ঘাটে Sea Truck চলাচলের জন্য পূর্বের টেন্ডার স্পেকনুযায়ী পন্টুন নির্মাণ কাজ শুরু করেছে, এটি মোট ৩০ দিনের মত লাগতে পারে, গতকাল থেকে নতুন ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। BIWTC-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান ভাই নিজে সন্ধীপের ফেরির মতো এই প্রকল্পের ও তদারকি করছেন। আমরা Coastal-Going Sea Truck cum RoPax Ferry আনার চেষ্টা করছি, যার মাধ্যমে একসাথে ৩-৫টি প্রাইভেট কার পারাপার করা সম্ভব হবে। যেহেতু কোনো জেটিতে এখনও গাড়ি ওঠানামার র্যাম্প নেই, তাই ফেরি সিলেকশন প্রক্রিয়ায় কিছু সময় লাগছে। ফলোআপ অব্যাহত রয়েছে।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, Maheshkhali-তে চলমান Sea Truck-এর সমতুল্য একটি Sea Truck মগনামা–কুতুবদিয়া নিরাপদ সমুদ্র পরিবহনের জন্য ব্যবহার করা হবে। আমার লক্ষ্য হলো, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এই প্রকল্প বাস্তবায়ন করা। পূর্বে আমাদের ডেডলাইন ছিল ডিসেম্বর, তবে এখন আশা করা যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে Sea Truck / RoPax Ferry অপারেশন চালু করা সম্ভব হবে।
নতুন নির্মিত Sea Truck cum Ferry-এর বরাদ্দ নেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি আনন্দ Shipyard-এর নির্মিত ব্র্যান্ড নিউ ৪২ মিটার Coastal-Going Sea Truck cum RoPax Ferry আনার প্রচেষ্টা চলছে এবং BIWTC Director Commercial আশিকুজ্জামান-এর সঙ্গে আলাপ হয়েছে। তিনটির মধ্যে একটি সন্দীপকে বরাদ্দ, বাকি দুটি এখনও আনডিসাইডেড।
এই ৪২.০০ মিটার Sea Truck একটি মডার্ন ইমপ্রুভড ভার্সন, যা সমুদ্রের প্রবল স্রোতের জন্য বিশেষভাবে উপযোগী, বিশেষ করে চট্টগ্রামের উপকূলীয় এলাকা কুতুবদিয়া দ্বীপ বা বাংলাদেশের অন্য যেকোনো স্থানে। ভেসেলটিতে রয়েছে ২টি VIP কেবিন, যা ৪ জনের জন্য সুবিধাজনক; ৩১৯টি আরামদায়ক আসন, যা স্ট্যান্ডার্ড মেরিন ফাইবার দিয়ে নির্মিত; যাত্রীর পাশাপাশি এটিতে ১০ টির অধিক মোটর সাইকেল এবং একসাথে ৩-৫টি প্রাইভেট কার বহন করার সক্ষমতা।
আশা করছি, এই সী-ট্রাক বাস্তবায়নের মধ্য দিয়ে কুতুবদিয়ায় নিরাপদ নৌ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমুদ্রপ্রেমীদের কাছে পর্যটনের নতুন জোয়ার শুরু হবে।শীঘ্রই কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতের মতোই কুতুবদিয়া একটি নতুন পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত হতে চলেছে।