মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ Esha Deol Talks About ‘Ups And Downs In Life’, Reveals Who Is A ‘Perfect Husband’ | Bollywood News ‘I thought my cricketing career was over’: Devdutt Padikkal opens up on toughest phase ahead of New Zealand Tests | Cricket News কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের নিন্দা জামায়াতের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার।

খুলনায় শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
খুলনায় শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা – Corporate Sangbad


আইন-আদালত


খুলনা প্রতিনিধি : বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করায় খুলনায় এস এম তানজির হােসেন (ফেসবুকের নাম তানজির তাজ) ২৫ নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি খুলনা মহানগরীর স্যার ইকবাল রােডের এস এম আজমল হােসেনের ছেলে ও খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন খুলনা মহানগর ছাত্রলীগ সহ সভাপতি রনবীর বাড়ই সজল।

পুলিশ জানায়, ৯ আগস্ট এস এম তানজির হােসেন তার তানজির তাজ নামের ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ছবি দিয়ে তৈরী করা একটি বিকৃত ভিডিও শেয়ার করে। বিষয়টি নজরে আসলে খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রণবীর বাড়ই সজল থানায় অভিযোগ করে। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘গ্রেফতারকৃত তানজির তাজকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর