বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করতে একযোগে কাজ করতে হবে: জাহিদুল ইসলাম কচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করতে একযোগে কাজ করতে হবে: জাহিদুল ইসলাম কচি

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল ইসলাম কচি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার জন্য ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবিষয়ে কর্ণফুলী প্রেস ক্লাবের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সজাগ থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা গণতন্ত্রপরায়ণ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এ বাংলাদেশ থেকে শক্ত হাতে একসাথে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করবো।

শনিবার (১৪ জুন) বিকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলী প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলী প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম এর ব্যুরো প্রধান নুরুল আমিন মিন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসীম উদ্দীন ও কর্ণফুলী প্রেসক্লাবের সদস্য সচিব মুহাম্মদ আয়াজ।

এছাড়াও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাষ্টার মুনির আবছার চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্ণফুলী উপজেলার উপদেষ্টা মুফতি আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, চরপাথরঘাটা বিএনপির সদস্য সচিব মো. সেলিম খান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার,চরপাথরঘাটা জামায়াতের সভাপতি মু. মূছা মেম্বার, আপ বাংলাদেশের জেলা সংগঠক কামাল হোসেন, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী প্রেস ক্লাবের এডহক কমিটির সদস্য বদরুল হক, এনামুল হক নাবিদ, সিরাজুল ইসলাম, মো জাবেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল মনসুর, জামায়াত নেতা ডা. মুবিনুল হক, মুহাম্মদ শাহাজান, মো: নুরুল আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক, কর্ণফুলী উপজেলা ক্রীড়া কমিটির সদস্য শহিদুল ইসলাম সাহেদ, ফয়সাল,হিমেল, কর্ণফুলী আবদুল জলিল কলেজ ছাত্রদলের সভাপতি মুনায়েমসহ অন্যান্যরা।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর