গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামি জসিমকে (৩৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষণের প্রায় সাত মাস পর গতকাল বিকেলে কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার জোকনালা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থানার দক্ষিণ হরিনাচালা এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বাবা একটি সেলুনে কাজ করে এবং মা একটি কারখানায় চাকরি করে মেয়েকে বাসায় রেখে।অন্যদিকে অভিযুক্ত জসিম তার পরিবার নিয়ে একেই বাড়িতে ভাড়া থাকেন। জসিমের বাসায় কেউ না থাকায় ওই বুদ্ধি প্রতিবন্ধীকে গত ৪ জুলাই তাকে রুমে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বুদ্ধি প্রতিবন্ধীর চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে অভিযুক্ত জসিম কৌশলে পালিয়ে যায়। ওই দিনেই তার বাবা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে জসিম পলাতক ছিলেন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মাইকেল বণিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালত পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নওগাঁয় পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি ৭ জন গ্রেপ্তার
গাজীপুরে মানা হচ্ছে না করোনা বিধি নিষেধ
কর্পোরেট সংবাদ/ইউ






