গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ঈদের দ্বিতীয় দিন থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। গাজীপুরে ঢাকা – টাঙ্গাইল ও ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে কিছু সংখ্যক যানচলাচল করতে দেখা গেছে। তবে জনসাধারনের উপস্থিতি কম থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। এছাড়াও কঠোর লকডাউন বাস্তবায়নে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

সরকারের লকডাউনকে ফাঁকি দিয়ে কিছু কিছু সংখ্যক পোশাক কারখানা চালু রাখায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠান্ডার কামরুজ্জামান এর নেতৃত্বে কটন ক্লাব বিডি লিমিটেড নামক একটি পোশাক কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করে।
থান্দার কামরুজ্জামান জানান,লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।






