শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

গৃহবধূকে পুড়িয়ে হত্যা: পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
গৃহবধূকে পুড়িয়ে হত্যা: পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রথম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে হত্যা করে।এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় এ দুই জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। তবে তারা পলাতক ছিলেন।

তিনি জানান, গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর