মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

গ্লোবাল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে সম্মতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি’ হবে। আগামী ২৬ আগস্ট, ২০২৫ থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১.৩৮ টাকা, ২০২২ সালে হয়েছিল ১.৬৩ টাকা, ২০২১ সাল ছিল ১.৬২ টাকা, ২০২০ সালে ছিল ১৫৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১.০১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ ২০২৪ সালে হয়েছে ১৪.৫৪ টাকা যা ২০২৩ সালে ১৩.৯৬ টাকা, ২০২২ সালে ছিল ১৩.৮০ টাকা, ২০২১ সালে ১৩.৩৭ ছিল টাকা, ২০২০ সালে ছিল ১২.৭৫ টাকা ও ২০১৯ সালে ছিল ১২.১৮ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৭.৪ টাকা থেকে ৩৭.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৬.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৭.১ টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর