মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫৪ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা


চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। জেলার ২৭টি মাদরাসার মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। বাকি ২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই সর্বোচ্চ এই ফল অর্জন করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

জেলার একমাত্র জিপিএ-৫ পাওয়া মাদরাসা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে দুইজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া সাধারণ বিভাগ থেকে পাস করেছেন আরও ১৭ জন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক বলেন, পুরো জেলায় আলিম পরীক্ষায় মাত্র দু’জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, আর দু’জনই তার প্রতিষ্ঠানের। তবে সামগ্রিক ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছুটা হতাশা রয়েছে। আগামীতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, জেলার বেশ কয়েকটি মাদরাসার ফলাফলে নিম্নমুখী চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা থেকে ৪২ জন, কানসাট সাইফুদ্দীন মেমোরিয়াল ফাজিল মাদরাসা থেকে ৩৬ জন এবং শিবগঞ্জ কামিল মাদরাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠানগুলোর পাসের হার যথাক্রমে ৭৩ দশমিক ৬৮, ৭২ ও ৫৭ দশমিক ৭৫ শতাংশ।

সবচেয়ে খারাপ ফলাফল করেছে সদর উপজেলার ঝলঝলিয়া ইসলামী সমাজকল্যাণ আলিম মাদরাসা। প্রতিষ্ঠানটিতে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। পাসের হার ১০ শতাংশ। এ ছাড়া বরধাই চন্দপুর বাইলকাপাড়া আলিম মাদরাসায় ১৬ শতাংশ, তেলকুপি কলমদার আলিম মাদরাসায় ১৬ দশমিক ৬৭ শতাংশ, গোয়ালবাড়ি দারুল উলুম ফাজিল মাদরাসায় ১৭ দশমিক ২৪ শতাংশ এবং খালে আলমপুর দারুস সুন্নাত আলিম মাদরাসায় ১৯ দশমিক ২৩ শতাংশ পাসের হার।

ফলাফল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, ‘এবার সারাদেশেই শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জও এর ব্যতিক্রম নয়। গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা হবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর