রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

চাপ প্রয়োগে অর্ডার দ্রুততর দেওয়ার সুযোগ নাই: মোহাম্মদ রাসেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
চাপ প্রয়োগে অর্ডার দ্রুততর দেওয়ার সুযোগ নাই: মোহাম্মদ রাসেল


গ্রাহকের দেনা-পাওনাসহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালিকে নতুন করে তিন সপ্তাহ সময় বেধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়৷ বুধবার (১১ আগস্ট) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পরে গ্রাহকদের জন্য একটি স্ট্যাটাস দিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।

চাপ প্রয়োগ আপনার অর্ডার দ্রুততর দেওয়ার কোন সুযোগ আমাদের নাই বলে উল্লেখ করেন তিনি। বুধবার সন্ধ্যার পরে ইভ্যালি অফার, হেল্প এন্ড রিভিউ গ্রুপে দেওয়া এই স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লিখেন৷

আপনারা ইতিমধ্যে জেনেছেন, বানিজ্য মন্ত্রণালয় আমাদের ৩ সপ্তাহ দিবেন তথ্য সরবরাহের জন্য। বানিজ্য মন্ত্রণালয়ের একমাত্র উদ্দেশ্য গ্রাহকদের স্বার্থ রক্ষা।

আপনারা জানেন আপনাদের বর্তমান অর্ডারগুলো শুধু ডেলিভারির পর আমরা টাকা পাই। অর্থাৎ আপনার টাকার নিরাপত্তা এখন দেওয়া হচ্ছে। যেহেতু অধিকাংশ পণ্য অগ্রিম টাকা দিয়ে আমাদের কিনতে হয়, ফলে বিনিয়োগ এর বিশাল একটা অংশ আমাদের বর্তমান বিজনেস পরিচালনায় ব্যবহার হচ্ছে।

আমাদের পূর্বের অর্ডারগুলো ডেলিভারি চলমান রয়েছে। এই ডেলিভারি দ্রুততর করার জন্য কিন্ত বিনিয়োগ ব্যবস্থা করা হয়েছে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

যাদের অর্ডার পেন্ডিং তাদের মানসিক অবস্থা অবশ্যই আমাদের বোধগম্য। কিন্ত একটি বিষয় আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনার অর্ডার অথবা রিফান্ড কিছুটা বিলম্ব হলেও আপনি অবশ্যই সেটি পেয়ে যাবেন।

অনেকে উদ্বিগ্ন থাকার দরুন আমাদের অফিসে এসে অথবা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে দ্রুত ডেলিভারি বা রিফান্ড এর পরিকল্পনা করছেন। সত্যিকার অর্থে এই আমরা যে বিজনেস করেছি সেখানে আমাদের মেইন এসেট হলো আমাদের ব্র্যান্ড ভ্যালু। ফলে চাপ প্রয়োগে আমাদের বিজনেস বন্ধ হলে এসেট সেল করে আপনাদের সকল অর্ডার ডেলিভারির কোন সম্ভাবনা নাই। বরং আমরা বিজনেস চালিয়ে যেতে পারলে আপনাদের সকল অর্ডার ডেলিভারি করতে পারব। আমরা সেজন্য বিগত মাসে সর্বোচ্চ ৬ মাস সময় চেয়েছি। আপনারা জানেন আমরা রেগুলারলি পুরাতন অর্ডার ডেলিভারি করে যাচ্ছি। আমরা গত ৪০ দিনে ২.৫০ লাখ এর অধিক অর্ডার ডেলিভারি করেছি। আমরা ই-ক্যাবকে কাস্টমারদের ডিটেইলস সহ সাবমিট করেছি। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একটু সময় দিন। চাপ প্রয়োগ আপনার অর্ডার দ্রুততর দেওয়ার কোন সুযোগ আমাদের নাই।

আপনারা এটাও জানেন আমরা এখন সম্পূর্ণ নীতিমালা মেনে বিজনেস করছি। সুতরাং কোন ই-কমার্সে সাথে তুলনা করে ডেলিভারি টাইম লাইন না দেখার অনুরোধ রইল।

আমরা শতভাগ আশাবাদী আপনারা একটি শক্তিশালী ইভ্যালি অবশ্যই দেখতে পাবেন। আমরা ৬ মাস বলেছি সর্বোচ্চ সময় বিবেচনা করে। ইভ্যালির ভেল্কি পজিটিভলি যেকোন সময় দেখতে পারবেন। আপনারা ২.৫ বছর ধরে আমাদের সাথে আছেন। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের ডেলিভারির পাশাপাশি বিভিন্ন সুখবর দিতে থাকব।

ধন্যবাদ।

প্রসঙ্গত, গ্রাহকের দেনা-পাওনাসহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালিকে নতুন করে তিন সপ্তাহ সময় বেধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১১ আগস্ট) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর