সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু আগাম ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা পুনরুদ্ধারে নজর ডেমোক্র্যাটদের ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায় Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News

চুয়াডাঙ্গায় সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামী লোকমান গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
চুয়াডাঙ্গায় সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামী লোকমান গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আলোচিত সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামী লোকমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে দর্শনার সদাবরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। লোকমান রহমানকে আটকের মধ্যেদিয়ে এই মামলার মোট দু’জন আসামীকেই গ্রেফতার করতে স্বক্ষম হয়েছে সদর থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী লোকমান হোসেন ওরফে রুখমান (৩৫) কুষ্টিয়া ইবি থানার নওদাপাড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, সুমাইয়া’র মৃত্যু হওয়ার পর থেকেই পলাতক ছিলো শান্তি ও লোকমান। পরে পুলিশের বিভিন্ন তথ্য উপাত্য বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লোকমানের অবস্থান নির্ণয় করে অভিযানে নামে সদর থানার পুলিশ। এ সকল তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স দর্শনা থানা এলাকার সদাবরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এর আগে গত ৭ জুলাই রাতে এই মামলার অপর আসামী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে শান্তিকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন অর্জুনা গ্রাম থেকে গ্রেপ্তার করে আদালোতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, গত ৪-জুন সন্ধ্যার পর মাখালডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ির পাশে সাধুসঙ্গ ফকির গান হচ্ছিলো। গানের এক ফাঁকে লোকমান ও শন্তি তাদের বন্ধু সিদ্দিকুরের নাবালিকা মেয়ে সুমাইয়ার উপর যৌন নির্যাতন চালায়। লোকলজ্জার ভয়ে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় মেয়েটি। পরে স্থানীয়রা টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহত সুমায়ার পিতা বাদী হয়ে লোকমান ও শান্তির নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করলে অভিয্ক্তুদের আটক করতে মাঠে নামে পুলিশ। পরে পর্যায়ক্রমে অভিযুক্ত দু’জনকেই আটক করে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর