মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ১১৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ১১৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক – Corporate Sangbad


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়াগড়ি বুদ্ধিমান পাড়ায় অভিযান চালিয়ে ১১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়াগড়ি বুদ্ধিমান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী বাবুল (৪৫) এবং চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫)।
আটককৃতদের মধ্যে ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয় এবং বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান সুত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের আলোচিত মাদক ব্যাবসায়ী সিপড়ার বাড়িতে অভিযান চালায়। এসময় তার স্বামী আলোচিত মাদক ব্যাবসায়ী বাবুল ও আরেক মাদক ব্যাবসায়ী ফারুক হোসেনকে আটক করে। এসময় আটককৃত বাবুলের দেহ তল্লাশি চালিয়ে ১১০ পিচ এবং ফারুক হোসেনের কাছ থেকে ৭পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুক হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, আলোচিত মাদক ব্যাবসায়ী বাবুলকে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, আটককৃত বাবুল চুয়াডাঙ্গার আলোচিত মাদক ব্যাবসায়ী সিপড়ার স্বামী। মাদক মামলায় সিপড়া কারাগারে থাকলেও বাবুল মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সোমবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় বাবুলের বাড়ি থেকে ইয়াবা কিনে বের হচ্ছিল ফারুক হোসেন। তাকেও আটক করা হলে তার কাছ থেকে ৭পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর