সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

জলবায়ুর বিরুপ প্রভাবে উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝূঁকিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
জলবায়ুর বিরুপ প্রভাবে উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝূঁকিতে

মোবাশ্বের আলম, ভোলা জেলা প্রতিনিধিঃ

বৈশ্বিক জলবায়ুর বিরুপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝূঁকিতে।এই জন্য আমাদের সবাইকে জলবায়ু বিষয়ে ধারণা এবং ভবিশ্যতে এর হাত থেকে বাঁচতে বিভিন্ন কৌশল অবলন্বন করতে হবে। জলবায়ুর বিরুপ প্রভাব থেকে বাঁচতে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে।উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত এর বিরুপ প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে।উপকূল এলাকায় সকল সরকারি বেসরকারি উন্নয়ন কাজ হতে হবে টেকসই।
বুধবার দুপুর ১২টায় কোস্ট ফাউন্ডেশনের হলরুমে সিএফটিএম প্রকল্পের অর্থায়নে চরফ্যাশন উপজেলা ফোরামের আয়োজনে সংলাপ অনুস্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান এসব কথা বলেন।

চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি সাংবাদিক এমআবু সিদ্দিকের সভাপতিত্বে সংলাপে অংশ নেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশেদা বেগম,জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা,জলবায়ু ফোরামের সাবেক সভাপতি প্রভাষক অসিম তালুকদার,জলবায়ু ফোরামের সহ-সভাপতি মনির আসলামী ও নির্বাহি সদস্য প্রভাষক নজরুল ইসলাম,প্রভাষক শাহনুর বিউটি,ফারজানা আফরোজ সখি,মাদরাসা শিক্ষক ও সংবাদ কর্মি মোঃআমিনুল ইসলাম, সাংবাদিক সোহেব চৌধুরী,ফাতেমা মতিন মহিলা কলেজের সেমিনার সহকারি মাহমুদা খানম মিলি,গৃহিনী সাবিনা ইসলাম রুপা প্রমুখ।

সংলাপে প্রজেক্ট্ররের মাধ্যমে জলবায়ুর চিত্র প্রদর্শন সহ সার্বিক সহযোগিতা করেন একাউন্টস এন্ড এডমিন অফিসার মো.ইব্রাহিম।
সভার সভাপতি এম আবু সিদ্দিক বলেন, বাংলাদেশের প্রানীকূল রক্ষা করতে হলে পরিবেশ ও প্রকৃতিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর