জাহেদুল ইসলাম, কুতুবদিয়া
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ আজ রাতেই কক্সবাজারে পৌঁছাবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কক্সবাজারে পৌঁছানোর পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। এরপর আগামীকাল তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র জমা দেবেন।
এদিকে হামিদুর রহমান আজাদের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, তার মনোনয়ন দাখিলের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মহেশখালী-কুতুবদিয়া আসনটি কক্সবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা হিসেবে বিবেচিত।