জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলায় সমাজের অসহায় বয়ঃবৃদ্ধ মানুষ ও ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে শীতের তীব্রতায় কষ্টে থাকা দেড় শতাধিক অসহায় বয়ঃবৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মীয় সেবায় নিয়োজিত সম্মানিত ৫০ জন মুয়াজ্জিনকে শীতবস্ত্র হিসেবে চাঁদর উপহার দেওয়া হয়।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক জাকিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তীব্র শীতের মধ্যে নতুন কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করে কয়েকজন বয়ঃবৃদ্ধ নারী বলেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে তারা হলেও স্বস্তি পেয়েছি। এই কম্বলে শীতের কস্ট অনেকটাই লাঘব হবে।
একই অনুভূতি প্রকাশ করে মুয়াজ্জিনরা বলেন, ধর্মীয় সেবায় নিয়োজিতদের কথা স্মরণ করে শীতবস্ত্র উপহার পাওয়া প্রশংসনীয়। আয়োজকদের কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বেচ্ছাসেবক সরকার জাকিরুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত মানুষ ও দ্বীনি সেবায় নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা জাগ্রত করে।