মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। ১০ হাজার টাকা মুচলেকায় হেলেনার জামিন মঞ্জুর করে আদালত।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী এই আদেশ দেন।

আদালতের সরকারি কোঁসুলি আলমগীর বলেন, আজ হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তাঁর আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।

আলমগীর আরও বলেন, এ মামলায় জামিনের ফলে হেলেনা জাহাঙ্গীরের মুক্তিতে আর কোনো বাধা রইলো না। এর আগে গত ১৭ আগস্ট পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পান হেলেনা জাহাঙ্গীর।

অপরদিকে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মাদক ও প্রতারণার অভিযোগে করা পৃথক দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

নথি থেকে জানা গেছে, গত ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাঁকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর ৩০ জুলাই দুপুরে এক ক্ষুদে বার্তায় হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের তথ্য জানায় র‍্যাব। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়।

ওইদিন সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় মামলা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর