মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

জিএসপি ফাইন্যান্সের নাম পরিবর্তনে সম্মতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের’-এর পরিবর্তে ‘জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি’ হবে। আগামী ২৮ আগস্ট, ২০২৫ থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১২ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৭ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১২.০২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৭.৪৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫০.৫১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩.৩ টাকা থেকে ১২.৬ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩.৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৩.৫ টাকা। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর