শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জিবিবি পাওয়ারের মুনাফা ৪৩ শতাংশ বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
জিবিবি পাওয়ারের মুনাফা ৪৩ শতাংশ বেড়েছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৪ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১২ টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৮ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর