বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

জিরো কুপন বন্ড ছাড়বে ডিবিএইচ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৩৫ সময় দেখুন
জিরো কুপন বন্ড ছাড়বে ডিবিএইচ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশন লিমিটেড জিরো কুপন বন্ড ইস্যু করবে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। ডিবিএইচ সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত ডিবিএইচের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৪ বছর। নির্ধারিত মেয়াদের পর এই বন্ডের অবসায়ন ঘটবে। বন্ড শেয়ারে রূপান্তরযোগ্য নয় (Non-Convertible)। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে জিরো কুপন বন্ড ইস্যু করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর