জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় রাস্তায় বেপরোয়া ও উশৃঙ্খল চলাফেরা, কিশোরীদের উত্যক্ত করার অপরাধে ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে শহরের হাজী বদর উদ্দিন রোড, বঙ্গবন্ধু রোড, মাদ্রাসা রোড, প্রফেসরপাড়া, নতুনহাট সহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম আলমগীর জাহান বলেন, উঠতি বয়সী ছেলেমেয়েরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চলানো ও উশৃঙ্খলভাবে চলাচল করে এবং কিশোরীদের উত্যক্ত করে আসছিল।
এভাবে তারা কিশোর গ্যাং তৈরি করে। এজন্য এসব রোধে শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালানো হয়। এ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। সেই সাথে বেপরোয়াভাবে চলাচল ও গাড়ির কাগজ না থাকায় ২০ টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলেও জানান ওসি।






