শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে এক তরুণীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ ইমামের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ সময় দেখুন
টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে  এক তরুণীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ ইমামের বিরুদ্ধে

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের সদর থানার ঘারিন্দা ইউনিয়নে গোলাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব (২৮), পিতা আনোয়ার মুন্সি, ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, অভিযুক্ত মাহবুব তাকে কুরআন শিক্ষা দেওয়ার সূত্রে ঘনিষ্ঠতা তৈরি করেন। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিয়ে পরবর্তীতে শরীয়াহ মোতাবেক বিয়ের আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে ২০২৪ সালে তাদের মধ্যে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন তিনি।

তরুণীর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে সামাজিকভাবে বিয়ের বিষয়টি সামনে আনতে চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। পরবর্তীতে স্থানীয় গোলাবাড়ি মসজিদের সভাপতি কালাম মাস্টারের কাছে অভিযোগ জানানো হলে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বিয়ের আশ্বাস দেন বলে দাবি করেন ভুক্তভোগী। তবে পরবর্তীতে তিনি আর যোগাযোগ না করে আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী আরও দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে তার একাধিক কথোপকথনের কল রেকর্ড ও অন্যান্য প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী টাঙ্গাইল আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom