মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ডিএসইতে আজকের লেনদেন ১৪০০ কোটি টাকা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ৪৭ কোটি ৫০ লক্ষ ৭৬ হাজার ৯১৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪০০ কোটি ৮৪ লক্ষ ৪০ হাজার ৫৫০টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৫৬ পয়েন্ট কমে ৫৬২৭.৫৯ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৮৯ পয়েন্ট বেড়ে ২১৯১.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৩ পয়েন্ট কমে ১২২৫.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত
কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রবি এক্সিয়াটা, খান ব্রাদার্স পিপি, এমজেএল বিডি, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, আইপিডিসি, সী পার্ল, তৌফিকা ফুড, ই জেনারেশন, ডমিনেজ স্টিল ও ওরিয়ান ইনফিউশন।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসআলম কোল্ড রোল্ড, রবি এক্সিয়াটা, শাইনপুকুর সিরামিকস, শাহাজীবাজার পাওয়ার, সিলভা ফার্মা, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বেস্ট হোল্ডিং, সমতা লেদার, প্রগতি লাইফ ইন্সুঃ ও আমান কটন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, প্রাইম লাইফ ইন্সুঃ, সাফকো স্পিনিং, পদ্মা লাইফ ইন্সুঃ, সিএপিএম আইবিবিএল মি. ফা., ইনটেক লিঃ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুঃ, ফারইস্ট ফাইন্যান্স, পিএইচপি ১ম মি. ফা. ও পপুলার লাইফ ১ম মি. ফা.।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর