সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, নতুন আক্রান্ত ১৯৭০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, নতুন আক্রান্ত ১৯৭০


ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে ৯০০ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬০১৭ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর