বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

ডেঙ্গু নাকি করোনা পজিটিভ-কীভাবে বুঝবেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫১৯ সময় দেখুন
ডেঙ্গু নাকি করোনা পজিটিভ-কীভাবে বুঝবেন?


লাইফস্টাইল ডেস্ক

দেশে করোনা সংক্রমণ দিন দিনই রেকর্ড ছাড়াচ্ছে। এরমধ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গু ও করোনার উপসর্গ অনেকটা একইরকম হওয়ায় অনেকেই নিজে বা আপনজনেরা জ্বরে আক্রান্ত হলে সংশয়ে পড়ে যাচ্ছেন।

দুটো রোগেই জ্বর থাকে। তবে কিছু উপায়ে আপনি বাড়িতেই প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক, ডা. মুহাম্মদ আল আমিন এ বিষয়ে সারাবাংলাকে জানান, ‘দুটো রোগেই উচ্চ তাপমাত্রার জ্বর হয়। তবে করোনায় ফ্লু এর উপসর্গ বেশি থাকে। যেমন, নাক দিয়ে সর্দি বের হওয়া, কাশি, গলাব্যাথা, সর্দি, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, পেটে ব্যাথা, বমি এবং ডায়রিয়া।’

ডা. আল আমিন বলেন, ‘ডেঙ্গু রোগীদের জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যাথা, চোখের পেছনের দিকে ব্যাথা, মাথা ব্যাথা, পেটে ব্যাথা, বমি ইত্যাদি উপসর্গ থাকে। পাশাপাশি শরীরে এক ধরনের র‌্যাশ দেখা দেয়। সেইসঙ্গে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা হতে পারে।’

জ্বর হলে এসব উপসর্গ দেখে বাড়িতে প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন। তবে অবশ্যই যে রোগের উপসর্গের সঙ্গে মিলে যায় হাসপাতালে গিয়ে তা পরীক্ষা করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ডা. আল আমিন। তিনি বলেন, ‘করোনার জন্য এখন সব হাসপাতালের বহির্বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখান থেকে সঙ্গে সঙ্গেই ফলাফল পাওয়া যায়। আর আরটিপিসিআর টেস্টে ২ থেকে ৩ দিন সময় লাগে।’

ডেঙ্গুর পরীক্ষার জন্য এই চিকিৎসক জানান, ‘ডেঙ্গু হলে প্রথম পাঁচদিন রোগীর খুব উচ্চ তাপমাত্রার জ্বর থাকে। তাই ডেঙ্গু রোগ সনাক্তের জন্য জ্বর হওয়ার প্রথম পাঁচদিনের মধ্যে আমরা এন্টিজেন টেস্ট করি। কারো ডেঙ্গু হয়ে থাকলে এই টেস্টে প্রথম পাঁচদিনের মধ্যেই সনাক্ত হবে। কারণ এরপর ডেঙ্গু হলেও টেস্টে নেগেটিভ আসবে।’

তবে জ্বর হওয়ার প্রথম পাঁচদিন পর ডেঙ্গু সনাক্তের জন্য অ্যান্টিবডি টেস্ট করতে হবে বলে জানান ডা. আল আমিন।

সারাবাংলা/এসএসএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom