মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের উদ্যোক্তার ৫ লাখ ১৭ হাজার শেয়ার গ্রহণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা তার বোনের কাছ থেকে পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার গ্রহণ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এ.টি.এম. হায়াতুজ্জামান খান তার বোন জাহেদা ওয়াহেদ খানের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ৬৫টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করেছেন। গত ০২ সেপ্টেম্বর উল্লেখিত পরিমাণ শেয়ার গ্রহণের ঘোষণা দেন তিনি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০৫৬ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪১.০২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৩.১৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৫.৮২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৯.৬ টাকা থেকে ১৪.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১২.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১২.১ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর