রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

তরুণদের বেশি বেশি সুযোগ দেওয়া উচিৎ: বিসিবি সভাপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
তরুণদের বেশি বেশি সুযোগ দেওয়া উচিৎ: বিসিবি সভাপতি


ইউনাইটেড নিউজ ডেস্ক :: নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তাও একবার নয়, টানা দুই ম্যাচে সমানতালে লড়াই করে জিতেছে টাইগাররা। আর এতে দুই সিনিয়র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছে দলের তরুণ ক্রিকেটাররা।

সর্বশেষ গতকাল বুধবার (৪ আগস্ট) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের সেরা দুই পারফরমার হলেন আফিফ হোসেন ও মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ফিজ কিছুটা অভিজ্ঞ হলেও আফিফ একেবারেই তরুণ। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে।

জিম্বাবুয়ের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এমন পারফরম্যান্সে ক্রিকেট সমর্থকদের পাশাপাশি খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, জাতীয় দলে তরুণদের আরও বেশি সুযোগ দেওয়া উচিৎ।

সাংবাদিকদের বিসিবি বস বলেন, তরুণরা নিয়মিত সুযোগ পেলে আসন্ন বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দল আরও ভালো হয়ে উঠবে বলেই আশা করি।

 

 

 

 

 

 

আফিফদের খেলা দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘যে সাহস করে ওরা পারফর্ম করলো তা আমার অনেক ভালো লেগেছে। তরুণরা খেলার সুযোগ খুব কম পায়। তাদের বেশি বেশি সুযোগ দিলে আরও ভালো করবে।’

 

 

 

নাজমুল হাসান পাপন আশা করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাধ্যমে টাইগারদের স্কোয়াড আরও পরিণত হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর