নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে ব্যাপক কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হেসেন রকি।
কর্মসূচির অংশ হিসেবে তিনি লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বুধবার সকাল এগারটা থেকে বিকেল পর্যন্ত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজ ও কাজির হাট বাজার এলাকায় তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।
লিফলেট বিতরণকালে আনোয়ার হোসেন রকি এই ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে।”
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুজন হাম্মাদি, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাতুল হাসান বিশাল, এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মো. আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মো. আল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্যাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মীর আহমদপুর ফাজিল মাদ্রাসা ছাত্রদল এর সভাপতি ইমাম মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম রবিন সহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।